• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলা সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তার সফরের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে একই স্থানে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

​গৌরনদীর কর্মসূচি শেষে দুপুর ১টায় প্রধানমন্ত্রী বরিশাল শহরের সাগরদী খালপাড়ে অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তার এ সফর শেষ হবে।

​প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ