• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

admin
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

  •  নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক করেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী।

বুধবার (১৬ এপ্রিল) সকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। সফরের প্রথম দিনের শুরুতে মার্কিন প্রতিনিধিদলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন তারা।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জানান, নির্বাচন, সংস্কার, শ্রম অধিকার, আওয়ামী লীগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত আগামী রমজানের আগেই নির্বাচন চায়।

পরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ