• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

admin
আপডেটঃ : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর উত্তরায়।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ‘ছাত্রজনতা’ ব্যানারে মিছিলটি পরিচালিত হয়। মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়।

বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

এছাড়া উত্তরায় যারা আজ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে।

প্রসঙ্গত, আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করেছেন আওয়ামী লীগের একদল নেতাকর্মী। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা।

মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ।

একই দাবিতে যাত্রাবাড়ীতেও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে ছাত্রলীগের ফেসবুক পেজে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ