• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আইপিএলে ইতিহাস গড়ল কলকাতা-লক্ষ্ণৌর সুপার ওভার

admin
আপডেটঃ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ ১২ বছর পর আবারও যেন ইতিহাস ফিরে এলো—মুখোমুখি সুনীল নারিন ও নিকোলাস পুরান। ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টির প্রথম সুপার ওভারে এই দুজনের লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব।

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একই রকম দ্বৈরথ, আর সেটাই হয়ে গেল টুর্নামেন্ট ইতিহাসের সর্বনিম্ন রানের সুপার ওভার—যার নায়ক আবারও নারিন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে সুপার ওভার যেন শুরু হতে না হতেই শেষ। প্রথম বলেই পুরান আউট হন নারিনের বলে, স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে। অন্য প্রান্তে থাকা এইডেন মার্করাম তৃতীয় বলে ক্যাচ তুলে দেন। এর মাঝে রিশাভ পান্ত নেন একটি সিঙ্গেল। ফলে সুপার ওভারে মাত্র ১ রান করে লক্ষ্ণৌ—আইপিএলের ইতিহাসে যা সর্বনিম্ন।

২ রানের লক্ষ্য নিয়ে নামেন রিংকু সিং ও রোভম্যান পাওয়েল। প্রিন্স যাদবের বল বাউন্ডারিতে পাঠিয়ে সহজেই জয় নিশ্চিত করেন রিংকু।

তবে মূল ম্যাচের শেষদিকে ছিল টানটান উত্তেজনা। শেষ ৫ ওভারে লক্ষ্ণৌর প্রয়োজন ছিল ৬৪ রান। এক পর্যায়ে ১৬ ওভারে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৩। এরপর আয়ুশ বাদোনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরান।

শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। নাটকীয় সেই ওভারে একটি বাই, দুটি নো বল ও একটি চার মিলিয়ে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৮ রান। তখন ত্যাগীর বলে হিম্মত আউট হন।

শেষ বলে ৭ রান দরকার থাকলেও মোহাম্মদ শামি লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে।

এর আগে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে ১৫৫ রান করে, যেখানে রিংকু সিং ৫১ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৮ উইকেটে ১৫৫ রান করে, ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করেন পান্ত।

সুপার ওভারের এই জয়ের পর কলকাতা ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে, আর ৪ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ রয়েছে সবার নিচে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ