• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

* নিউজ ডেস্কঃ পর্যটকদের কাছে জনপ্রিয় দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এবার এক কড়া বার্তা দিল ইসরায়েলকে। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এরপরই প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তাৎক্ষণিকভাবে বিলটিতে স্বাক্ষর করে নিষেধাজ্ঞাটি কার্যকর করেন।

প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নির্মমতা ও গণহত্যার প্রতিক্রিয়ায় সরকারের দৃঢ় অবস্থান এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। মালদ্বীপ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।

মুইজ্জুর দপ্তরের একজন মুখপাত্র জানান, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বের বিলাসবহুল পর্যটন গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। ফেব্রুয়ারিতে মালদ্বীপে এককভাবে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করেছিলেন, যেখানে একই সময়ে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ২০১০ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করে। তবে গাজা যুদ্ধ ঘিরে দেশটির সরকার ও বিরোধী দলের পক্ষ থেকেই ইসরায়েলিদের নিষিদ্ধ করার দাবিতে চাপ তৈরি হয়।

ইসরায়েল গত বছর তার নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক থাকতে বলেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে, গত মার্চের মাঝামাঝি যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ