• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ভিত্তি মুল্য ৪০ হাজার ডলারে সাকিবকে কিনেছে এমআই এমিরেটস। অপরদিকে, ৮০ হাজার ডলারে তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

প্রথমবারের মতো হওয়া আইএল টি-টোয়েন্টির নিলামে শুরুতে অবিক্রীত ছিলেন সাকিব ও তাসকিন। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম আবার শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলা হবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

আর সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।

এর আগে, নিলামে না গিয়েই দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তাকে আগেই সাইন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।

এদিন নিলামে অবিক্রীত ছিলেন আইপিএল থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের এই অলরাউন্ডারকে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ