• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

অবৈধ পাথর উত্তোলন, ভোলাগঞ্জে দুদকের অভিযান

admin
আপডেটঃ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলামের বরাত দিয়ে বাসস এ তথ্য জানিয়েছে।

দুদক উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসনের অসাধুদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ওই পর্যটন এলাকায় দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয় অভিযান পরিচালনা করছে।

প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলেছিল। গত এক বছরে সে জায়গাটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম সৌন্দর্যের এই স্পটটি বিরানভূমিতে পরিণত হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ