• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা ২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি

২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত

admin
আপডেটঃ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সূচির সময়সীমা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল।

ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এরপর ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি।

আইসিসি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত জুনে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। অন্যদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। খেলোয়াড়দের উন্নয়নের পথ তৈরি, উচ্চমানের কর্মসূচি এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি তৈরিতেও এটি ভূমিকা রাখবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ