• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে ভোট দিবেন ৫৭৩ ভোটার নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

স্ত্রীসহ ইমিগ্রেশনে আটক আ.লীগের নেতা

admin
আপডেটঃ : শনিবার, ৩১ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ জেলা আ.লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জিপি অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী সন্তানসহ আটক হয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী খবর নিশ্চিত করে জানান, গত ১৩ মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারতে যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেল ৫টার দিকে তিনি একই পথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আ.লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, বিকাশ কুমার ঘোষ আ. লীগের সাধারণ সম্পাদক ও এমপি আনার অপহরণ মামলার আসামি সাইদুল করিম মিন্টুর আস্থাভাজন ছিলেন। সেই সুবাদে তিনি অল্প বয়সে ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান।

আইন কর্মকর্তা হয়ে বিকাশ কুমার ঘোষ আদালতে প্রভাব বিস্তার করে কালো টাকার পাহাড় গড়ে তোলেন বলে অভিযোগ। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামে হিন্দুদের কয়েক’শ বিঘা অর্পিত সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে স্থানান্তর করে প্রভাব খাটিয়ে সরকারের বিপক্ষে রায় বাগিয়ে নেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ