• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার মাথার খুলি ফ্রিজে, আরেক যুবকের পা বিচ্ছিন্ন

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ টেকনাফের হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির (এএ) ছোড়া গুলিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানের অবস্থা সংকটাপন্ন। বর্তমােন সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন। অপারেশন করেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি। মস্তিষ্কের চাপ কমাতে মাথার খুলি খুলে ফ্রিজে রাখা হয়েছে।

এদিকে সোমবার (১২ জানুয়ারি) একই এলাকায় স্থলমাইনের বিস্ফোরণে হানিফ নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, উভয় ঘটনায় দায়ী আরাকান আর্মির সন্ত্রাসী কার্যক্রম।

হুজাইফার চাচা শওকত আলী জানিয়েছেন, হুজাইফার অবস্থা আশঙ্কাজনক। গত রোববার রাতে মাথার অপারেশন করা হয়েছে, খুলিটি আলাদা করে ফ্রিজে রাখা হয়েছে। হুজাইফার শরীরের অন্যান্য অংশে অস্ত্রোপচারের মাধ্যমে রক্ত অপসারণ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেলের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ বলেন, গুলি মস্তিষ্কের ভেতরে থাকায় বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।

হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল ও স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, সীমান্তের একাধিক জায়গায় আরাকান আর্মি মাইন পুঁতেছে। পূর্বে এই ধরনের বিস্ফোরণে স্থানীয় জেলেরা আহত হয়েছেন। সোমবারের বিস্ফোরণেও হানিফ একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের দাবি, সশস্ত্র সন্ত্রাসীদের আগ্রাসন এবং স্থলমাইন পুঁতানোর কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ