• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কৃষক দল নেতা নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোঃ নাছির উদ্দিন (৪০) ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির অদূরে ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দিলে তারা রক্তাক্ত মৃতদেহটি বাড়িতে নিয়ে যান। এসময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে যায়। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ