• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

জানা গেছে, বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সচিবালয়ের সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ