• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫০

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকালের দিকে ঘটনাটি ঘটে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন- আশিক(১৯), রাকিবুল হাসান(২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা(১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহালসহ (২০) আরও অনেকে।

আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ