• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

admin
আপডেটঃ : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলাম ডেস্ক রিপোর্টঃ আজ থেকে শুরু হলো পবিত্র ও বরকতময় রমজান মাস। গতকাল সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়। ভোরে সাহরি গ্রহণের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করেছেন।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের বিশেষ মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ধূমপান ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। শুধু খাদ্যাভ্যাসে সংযম নয়, মিথ্যা, গীবত, হিংসা ও অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখাও রোজার গুরুত্বপূর্ণ শিক্ষা। আলেমরা বলছেন, রমজান মানুষকে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার চর্চায় উদ্বুদ্ধ করে।

রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মুসল্লিরা মসজিদে জামাতে নামাজ আদায়ের পাশাপাশি ঘরে বসেও বেশি বেশি নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারে সময় কাটানোর প্রস্তুতি নিয়েছেন।

এদিকে রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে। খেজুর, ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলের বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানানো হয়েছে।

রমজান উপলক্ষে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। অনেক মসজিদ ও প্রতিষ্ঠানে গণইফতারের আয়োজন করা হচ্ছে। সমাজের বিত্তবানদের বেশি বেশি দান-সদকা ও যাকাত আদায়ের আহ্বান জানিয়েছেন ইসলামিক চিন্তাবিদরা।

চিকিৎসকরা রোজাদারদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সাহরি ও ইফতারে পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস রমজান। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকবেন,এমনটাই প্রত্যাশা সবার।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ