• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা চিকিৎসার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি বিশ্বকাপের ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আমাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল: তাসনিম জারা মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

admin
আপডেটঃ : শুক্রবার, ৮ মে, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি।

শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন, যার ফলে রাজ্যে এই প্রথম কোনো বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এই সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।

যদিও নির্বাচন পরবর্তী সময়ে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দিকে কারচুপির অভিয়োগ এনে আঙ্গুল তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বিজেপি নেতৃত্ব বারবার প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী হবেন স্থানীয় কোনো নেতা। সেই ধারাবাহিকতায় শুভেন্দু অধিকারীর ওপরই শেষ পর্যন্ত আস্থা রাখল দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক উত্থান বাংলার ক্ষমতার পটপরিবর্তনের এক দীর্ঘ কাহিনীর প্রতিফলন। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের পতন নিশ্চিত করেছিলেন তিনি। এরপর ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেন।

জয়ের পর উচ্ছ্বসিত শুভেন্দু তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ২০১১ সালের পরিবর্তন প্রক্রিয়ায় তিনি যেমন অংশ ছিলেন, তেমনি এবারের এই আসল পরিবর্তন-এরও তিনি অন্যতম কাণ্ডারি। সূত্র: ইন্ডিয়া টুডে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ