• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতিনিধি হিসেবে তিনি এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের নবনিযুক্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পূর্বনির্ধারিত সফরে দেশের বাইরে থাকায় তার স্থলাভিষিক্ত হিসেবে আহসান ইকবাল এই গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় এলেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পাকিস্তান ছাড়াও ভারত, চীন, তুরস্ক ও সৌদি আরবসহ বিশ্বের ১৩টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সফর শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ