• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর আটক দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

শক্তিশালী ভূমিকম্পের শিকার তুরস্ক

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত ১টা ৪৮ মিনিটে) এ কম্পন অনুভূত হয়। খবর এপির।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পন। আফাদের তথ্য অনুসারে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোটে আকারের কম্পন হয়ে আসছিল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ