• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামল বাংলাদেশ স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে: মির্জা ফখরুল

admin
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে এবং তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তিনি আশা প্রকাশ করে বলেন, লক্ষ্য অর্জনে সবাই এনসিপিকে সহযোগিতা করবে।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের একটি সুযোগ তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধ থাকলেই তা বাস্তবায়ন সম্ভব।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যা সংস্কার করতে হবে।

এ ছাড়া ফখরুল অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করেছে এবং তারা বিপুল অর্থ সুইস ব্যাংকে জমা রেখেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ