• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা ইসরায়েলের নির্বাচনের প্রভাব পড়তে পারে ভারতের ওপরও জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ খুলনা জেলা বেকারী শ্রমিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক দবির শেখ, সদস্য সচিব আজগর শেখ পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে ঝুটের গুদাম থেকে এক টন সরকারি বই জব্দ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল আরমান শফিক নামে এক ব্যবসায়ীর ঝুটের গুদাম থেকে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির সরকারি বই জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকার ওই গুদাম থেকে প্রায় ১ হাজার কেজি (১ টন) বই জব্দ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল আরমান শফিক যাত্রামুড়া এলাকায় পোশাক কারখানা ও ঝুটের ব্যবসা করে আসছেন। স্থানীয় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এমদাদুল হকের খালাতো ভাই পরিচয়ে দীর্ঘদিন ধরে ঝুটের ব্যবসার পাশাপাশি মাদক, সরকারি বই কেনাবেচাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছিলেন তিনি। মঙ্গলবার রাতে তার গুদামে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির বই দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ গিয়ে বইগুলো জব্দ করে।

স্থানীয় শিক্ষার্থীরা বলে, আমরা স্কুলে সরকারি বই চাইতে গেলে বই দেওয়া হয় না। শিক্ষকরা সেই বই কেজি দরে বিক্রি করে ফেলেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই আমরা।

গুদামের মালিক সোহেল আরমান শফিক বলেন, আমি বইগুলো নারায়ণগঞ্জের আইটি স্কুল থেকে কিনে এনেছি। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সরকারি বই জব্দের ঘটনায় তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ