• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

admin
আপডেটঃ : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রথমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতের সময় সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক চীন সফর বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্প উন্নয়নে চীনের সম্ভাব্য সহায়তা বিষয়ে আলোচনা হয়।

২২ আগস্ট চীনের পিএলএ সদরদপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি পিএলএ একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

২৩ আগস্ট সেনাপ্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের মাধ্যমে সেনাপ্রধান দুই দেশের মধ্যে কৌশলগত ও সামরিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ