• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

রাজধানীজুড়ে জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

admin
আপডেটঃ : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে রিকশা বা বাহন না পেয়ে হাঁটু পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, প্রেসক্লাব, সচিবালয়, পল্টন, গুলিস্তান, মতিঝিল ও কমলাপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে বিভিন্ন এলাকার জলাবদ্ধতার ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাজধানীবাসী। গ্রুপটির তথ্যমতে, রাজধানীর বনানী, এয়ারপোর্ট, মালিবাগ, মৌচাক, যমুনা ফিউচার পার্ক, ফকিরাপুল, তিনশো ফিট, মিরপুর, কালশী, বসুন্ধরা, নিউ মার্কেট, নিকুঞ্জ, গ্রীনরোডসহ বিভিন্ন এলাকায় জলযট দেখা গেছে।

রাজধানীর মোহাম্মাদপুরে সরেজমিন গেছে, বেশিরভাগ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এই সমস্যায় পড়েছে নগরের বেশিরভাগ এলাকার মানুষ। কোনো কোনো এলাকার সড়ক দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, রাজধানীতে টানা ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরাও। তবে ফুটপাতের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। এ ছাড়া, সড়কে রিকশা বা যানবাহন কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ