• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

যুক্তরাষ্ট্রে যেতে বাধা, কি বললেন সোহেল তাজ

admin
আপডেটঃ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিনপুত্র।

শনিবার যুগান্তরকে সোহেল তাজ বলেন, ‘আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকালো? গত এক বছরে আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম। সর্বশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন কিছু বলল না। হঠাৎ করে কেন আটকাবে?’

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়েছি। বিষয়টি নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আগামীকালকের (রবিবার) আগে আমি কিছু বলতে পারবো না। আগামীকাল সবকিছু জানতে পারবো। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ