• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে এনসিপি’র বৈঠক

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

সোমবার (১১ আগস্ট) বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল বাসভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলের সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়।

এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সবকটি জেলায় সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন নতুন এই রাজনৈতিক দলটি।

বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ