• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

admin
আপডেটঃ : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয়করণের দাবিতে আজ দুপুর ২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষক নেতারা জানিয়েছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছে। তারা আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণাকে দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে চাকরি জাতীয়করণের কাজ স্থগিত রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসার ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পার হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন শিক্ষকরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ