• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন এর পুকুর থেকে ৩২৬ পিস সরকারি গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে টিনের কৌটায় রক্ষিত ওই সমস্ত গুলি উদ্ধার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।

গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। ওগুলো সরকারি গুলি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ