• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প

admin
আপডেটঃ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় হুতিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা আরও বাড়ানো হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দীর্ঘদিন নীরব থাকার পর হুতিরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তার ধারণা, ইরানের নির্দেশনায় গোষ্ঠীটি সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে।

পোস্টে হুতিদের কর্মকাণ্ডকে ‘খুবই খারাপ’ উল্লেখ করে ট্রাম্প লেখেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তেলের দাম বাড়াতে চাইছে, সম্ভবত মার্কিন নির্বাচনের আগে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘ভালো নয়’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরবে হুতিদের হামলার ঘটনা তিনি কখনো ভুলবেন না। তার এই মন্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর ওই অঞ্চলে নতুন করে মার্কিন সামরিক অভিযান শুরুর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ