• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, আজ শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা

admin
আপডেটঃ : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে নিয়মিত সময়েই শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির নেতারা জানান, আর্থিক সুবিধা, পদোন্নতি, পদোন্নতির কাঠামো বাস্তবায়নসহ চার দফা দাবিতে সোমবার থেকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছিলেন। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং বার্ষিক পরীক্ষা যাতে কোনোভাবে ব্যাহত না হয়— এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গ্রহণযোগ্য পদক্ষেপ প্রত্যাশা করেছে শিক্ষক সমিতি।

শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন নিয়ে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হলেও পরীক্ষার স্বার্থে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ