• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর’র সবশেষ আপডেট: বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত; কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই; বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; সিএমএইচে (ঢাকা) আহত ২৮, নিহত ১৬; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (উত্তরা) আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই; শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১, নিহত নেই; ইউনাইটেড হাসপাতালে (ঢাকা) আহত ২, নিহত ১; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩, নিহত নেই। মোট আহত ১৬৫, নিহত ৩১ জন।

গতকাল (সোমবার, ২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ