• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পরশুরামে ছাত্রদলের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পুনঃবীমা সংক্রান্ত বিষয় নিয়ে IDRA ও BIA-এর বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

ভোলায় পপুলার লাইফের ২ কোটি ১১ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর

admin
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভোলা অঞ্চলের গ্রাহকদের মধ্যে ২ কোটি ১১ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ভোলার চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে এ সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন) মাসুদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন (ব্রাঞ্চ কন্ট্রোল), আল আমিন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম।

এছাড়া বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্প ও জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক সোয়েব আহম্মেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ইয়াকুব আলী শামীম, আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক বাবুল হোসেন এবং পপুলার ডিপিএস প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে ২ কোটি ১১ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ