• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর গঙ্গানানীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পাইলটসহ হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।

ঘটনার পর পরই প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করাজ শুরু করেছে বলে গড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারের ভেতরের অংশ ভাঙা দেখা গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পর পরই রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং জেলা প্রশাসন দল ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।’

দুর্ঘটনার কারণ নিয়ে তিনি বলেন, এটি চলমান রয়েছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ