• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অভিযান এখনও চলছে।

বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সেনা কর্মকর্তাদের দাবি, নিহতরা সবাই ‘সন্ত্রাসী’।

পূর্বাঞ্চল কমান্ড জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।

কর্তৃপক্ষ জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে। এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার করর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।

অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়।

তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ