• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর

admin
আপডেটঃ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে **৩,১৮,৮৬,০০০ টাকা (তিন কোটি আঠারো লাখ ছিয়াশি হাজার টাকা)** বীমা দাবির চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক **জনাব বি. এম. শওকত আলী**।

এছাড়াও অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ