• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে? তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ৯ম শরি’আহ্‌ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্‌ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৯ম সভা অদ্য ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ, রোজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

এসএসবি’র চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী-এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন; ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সিএসএএ এবং মুফতি আব্দুল্লাহ মাসুম সিএসএএ।

পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী ও পরিচালক খলিলুর রহমান মাসুম এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সভার শুরুতে পরষ্পর সালাম বিনিময় ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে পূর্ববর্তী এসএসবি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও কার্যতালিকা অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ