• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

বীমা খাত নিয়ে কোন বক্তব্য নেই ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে

admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সোমবার (২ জুন) বিকেলে তিনি এই বাজেট উপস্থাপন করে।

তবে বিগত কয়েক অর্থবছরের মতো এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে দেশের আর্থিক খাতের অন্যতম অংশীদার বীমা খাত। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি গ্রহণসহ দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বীমা খাত নিয়ে কিছুই বলা হয়নি।

এমনকি করপোরেট কর হারসহ বিভিন্ন ধরণের ভ্যাট-ট্যাক্স কমানোর যেসব দাবি করে আসছেন বীমা মালিকরা তার বাস্তবায়নও নেই এবারের বাজেটে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ৭৫ পৃষ্ঠার বাজেট বক্তব্যে (ইংরেজি) অন্য প্রসঙ্গে আলোচনায় মাত্র ৩ বার বীমা শব্দটি ব্যবহার করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এর মধ্যে ৪৬ নম্বর পৃষ্ঠায় ১১২ নম্বর পয়েন্টে- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ তে আনীত কতিপয় সংশোধনীর বিষয়ে বলতে গিয়ে একবার ‘বীমা কোম্পানিসমূহ’ শব্দের ব্যবহার করা হয়েছে।

এরপর ৬৩ নম্বর পৃষ্ঠায় করপোরেট কর সংক্রান্ত আলোচনার টেবিলে পরপর দুই লাইনে ‘পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ এবং ‘নন-পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ দুই বার বীমা শব্দটি এনেছেন অর্থ উপদেষ্টা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ