• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান বিশ্ব বাবা দিবস আজ আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে রাজধানীসহ দেশজুড়ে পুলিশের তল্লাশি উন্নয়ন পরিকল্পনা ও নতুন প্রকল্পে প্রাণচাঞ্চল্য, মুন্সীগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের

বিশ্ব বাবা দিবস আজ

admin
আপডেটঃ : রবিবার, ২১ জুন, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় এই বিশেষ দিনটি, যা এ বছর পড়েছে ২১ জুন। সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী।

‘বাবা’ শব্দটি বিশ্বব্যাপী নিখাদ ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়। নানা দেশে ভাষা অনুযায়ী বাবাকে নিজস্ব ভাষায় ডাকে সন্তানরা। বাংলাদেশেও বাবাকে নিয়ে আছে মধুর মধুর সম্বোধন। কেউ ডাকে আব্বা, কেউ আব্বু, কেউ বাবা, কেউ বাবু, কেউ পাপা। বিশ্বের বিভিন্ন দেশেও তেমনই বাবাকে ডাকার নিজস্ব ভাষা। সবচেয়ে বেশি প্রতিশব্দ বোধহয় ইংরেজি ভাষাতেই!
* ইংরেজরা বাবাকে ডাকেন, ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা।
* জার্মান ভাষায় বাবাকে ডাকে ‘ফ্যাট্যা’ আবার ড্যানিশরা ‘ফার’।
* আফ্রিকান ভাষায় ‘ভাদের’, চীনে ভাষায় চীনারা ‘বাবা’ কেটে ‘বা’ বানিয়ে নিয়েছে।
* ক্রি (কানাডিয়ান) ভাষায় বাবা হচ্ছেন ‘পাপা’, ক্রোয়েশিয়ায় ‘ওটেক’, ব্রাজিলে পর্তুগিজ ভাষায় ‘পাই’।
* ডাচ ভাষায় পাপা, ভাডের আর পাপাই এই তিনটি হচ্ছে বাবা ডাক।
* ফিলিপিনো ভাষায় বাবা হলেন, তাতেই, ইতেই, তেয় আর আমা।
* হিব্রু ভাষায় বাবা হচ্ছে ’আব্বাহ্’।
* হিন্দি ভাষায় পিতাজি, ইন্দোনেশিয়ান ভাষায় বাপা কিংবা আইয়্যাহ, জাপানি ভাষায় ওতোসান, পাপা। পূর্ব আফ্রিকায় অবশ্য বাবাকে ‘বাবা’ বলেই ডাকা হয়।
* হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও বাবা শব্দের অনেক প্রতিশব্দ আছে, যেমন- আপা, আপু, এদেসাপা।

ইতিহাস থেকে জানা যায়, বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রয়েছে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোনও বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় গির্জায় ডড মা দিবস পালনের কথা শোনেন। মা দিবস পালনের রীতি রয়েছে কিন্তু বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি ভীষণ অবাক হন। তারপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। মা ছিল না তার। মায়ের মৃত্যুর পর শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও তাদের সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা। বাবার এই ত্যাগ দেখে ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার।

তারপর অনেক চেষ্টা করে দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করতে পারেন ডড। ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ