• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

admin
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নির্বাচনে অংশ নিতে দুইটি প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিজিএমইএ কার্যালয়ে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের জন্য ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে, বৃহস্পতিবার।

‘ফোরাম’ প্যানেলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইফু ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সালমান খান (বাবু)। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি অনিসুর রহমান সিআইপি, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম ও নির্বাচন সমন্বয়কারী ফায়সাল সামাদসহ অন্যান্য নেতারা।

অন্যদিকে ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেলের সভাপতি কাজী শফিউজ্জামান, প্যানেল লিডার ও এইচ অ্যান্ড আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কামালসহ সম্মিলিত পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমার সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রশাসক মো. আলমগীর হোসেন এবং নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।

মনোনয়ন জমা শেষে মোহাম্মদ ইকবাল স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। আজই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনা বোর্ড জানিয়েছে, দ্রুততম সময়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা কাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ