• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অগ্নিকাণ্ড ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ