• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষের টিকিট পেলেন রেজা কিবরিয়া

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। নতুন এই তালিকায় সদ্য বিএনপিতে যোগদানকারী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গত সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ উপলক্ষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদানের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, ‘রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়তা হবে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ