• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

বালির কাছে ফেরিডুবিতে নিহত-৫, নিখোঁজ ৪৩

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ৬৫ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, অভিযানে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, বুধবার রাতে (২ জুলাই) কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়।

ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ ২২টি গাড়ি ছিল।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধারের মধ্যে অনেকে দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ