• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে? তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর

বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে: সেলিমা রহমান

admin
আপডেটঃ : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ সংস্কারের নামে যেভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান বলেন, একটি গ্রুপ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু, তা হতে দেয়া হবে না।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সব গ্রুপিং দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বানও জানান দলের স্থানীয় কমিটির এই সদস্য।

কর্মশালায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ