• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

বরিশালের পথে প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী আজ ভোর ৬টার পর সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলিত লাল সবুজ বাসে চড়ে গুলশানের বাসভবন থেকে রওনা হন ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাচ্ছেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে তিনি জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ