• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৫২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

admin
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ফরিদপুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ৫২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ৩০ জুলাই ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জোনের জোন প্রধান লতিফুর রহমান ও রাজবাড়ী জোনের জোন প্রধান মিজানুর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে।

পরে তিনি কর্মীদের প্রতি সফলতা অর্জনে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহবান জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ