• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রশাসন একপেশে, আবারও পাতানো নির্বাচনের শঙ্কা

admin
আপডেটঃ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে এবং প্রশাসনের মধ্যে যে ধরনের ‘আনুগত্য’ লক্ষ্য করা যাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করে জামায়াতের নায়েবে আমির বলেন, “বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে যে, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে জামায়াত প্রত্যাশা করে। তবে বর্তমানে প্রশাসন একটি বিশেষ দলকে বেশি গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

এনসিপিকে ১০টি আসন ছাড়ের বিষয়ে প্রকাশিত সংবাদকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়ে ডা. তাহের জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা খুব শিগগিরই সম্পন্ন হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ