• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

প্রতিবাদ না করায় তোপের মুখে মোদী

admin
আপডেটঃ : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র সলিল সমাধি ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। প্রতিবেশী শ্রীলঙ্কার উপকূলে মার্কিন টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) বার্তায় রাহুল অভিযোগ করেছেন, আন্তর্জাতিক এই অস্থির সময়ে ভারত তার ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বিসর্জন দিয়েছে।

‘বাড়ির আঙিনায় যুদ্ধ’ রাহুল গান্ধী তার পোস্টে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ভারতের অত্যন্ত কাছে পৌঁছে গেছে। তিনি বলেন, ‘বিশ্ব আজ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে। ভারতের তেলের আমদানির ৪০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। এলপিজি এবং এলএনজি-র ক্ষেত্রে পরিস্থিতি আরও আশঙ্কাজনক।’ রাহুল আরও যোগ করেন, ‘আমাদের বাড়ির পেছনের আঙিনায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হলো, অথচ প্রধানমন্ত্রী এখনও নীরব। এই কঠিন সময়ে দেশের হাল ধরার জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন ছিল, কিন্তু বর্তমানে আমাদের এক আপসকামী প্রধানমন্ত্রী রয়েছেন।’ কংগ্রেসের তোপ ও সরকারের অবস্থান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও এই ঘটনায় সরব হয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি সম্প্রতি ভারতে আয়োজিত ‘মিলান ২০২৬’ নৌ-মহড়ায় অংশ নিয়েছিল। এটি ভারতের ‘অতিথি’ হিসেবে এসেছিল। বিনা উসকানিতে আন্তর্জাতিক জলসীমায় এই হামলা এবং ভারতের কোনো প্রতিক্রিয়া না জানানোকে ‘ভীতু ও কাপুরুষোচিত’ বলে অ্যাখ্যা দিয়েছেন খাড়গে।

অন্যদিকে, ভারত সরকারের উচ্চপদস্থ সূত্রগুলো দাবি করেছে, জাহাজটি গত ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের অতিথি ছিল। ভারতীয় জলসীমা ত্যাগ করার পর এটি কোনো সহযোগিতা চায়নি এবং শ্রীলঙ্কা উপকূলে যখন হামলাটি হয়, তখন সেটি ভারতের নিয়ন্ত্রণে ছিল না। তাই এই বিষয়ে সরাসরি ভারতের দায় নেই বলে মনে করছে সরকার পক্ষ। প্রেক্ষাপট: গত বুধবার ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় শ্রীলঙ্কার গালে বন্দর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ইরানি যুদ্ধজাহাজটি ডুবে যায়। এই ঘটনায় অন্তত ৮৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইল-মার্কিন উত্তেজনার এই নতুন মাত্রা দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তায় বড়সড় উদ্বেগের সৃষ্টি করেছে। সূত্র : টিওআই।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ