• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান

admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় বজলুর রশীদ এমবিই চেয়ারম্যান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির ২০৩তম পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৫-২০২৬ সালের জন্য নির্বাচিত করা হয়।

বজলুর রশীদ একজন বিশিষ্ট ও সফল ব্যবসায়ী এবং সমাজসেবী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি বিকাশমান ক্যাটারিং শিল্পের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ক্যাটারিং রেস্টুরেন্ট মালিকদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাফল্যের স্বাক্ষর রাখেন।

অপরদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং কোম্পানিটির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্থাপত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ