• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

পপুলার লাইফ ইনস্যুরেন্সের রংপুর অঞ্চলে বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত

admin
আপডেটঃ : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের রংপুর অঞ্চলের বীমা দাবীর চেক হস্তান্তর ও সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে রংপুরে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।
প্রকল্প ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ দুলাল মিয়া, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ সোলাইমান হোসেন সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর ও লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের হাতে ইনসেন্টিভের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ