• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

নোয়াখালী জেলায় পপুলার লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
আপডেটঃ : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ১৮ মে ২০২৬ ইং তারিখে নোয়াখালী জেলায় পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা ও উন্নত সেবাই পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র মূল শক্তি। তিনি মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বীমা সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ