• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি

admin
আপডেটঃ : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার, ভোটকেন্দ্র, নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও বিএনসিসহ প্রায় সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এর অংশ হিসেবে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ৩ হাজার ৫০০ জন বিমানবাহিনীর সদস্য, ৫ হাজার নৌবাহিনীর সদস্য, ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য, ৩ হাজার ৫৮৫ জন র‍্যাব সদস্য এবং ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া ভোটকেন্দ্র ও আশপাশের নিরাপত্তা নিশ্চিতে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য এবং ৯ হাজার ৩৪৯ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিএনসিসির ১ হাজার ৯২২ জন সদস্যও নির্বাচনী দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বহুমাত্রিক উপস্থিতির মাধ্যমে যেকোনো ধরনের সহিংসতা, অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

নির্বাচনী ব্যয়ের বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে আইনশৃঙ্খলা খাতে। মোট ৩ হাজার ১৫০ কোটি টাকার ব্যয়ের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায়, যা মোট ব্যয়ের প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে আনসার বাহিনী। এরপরই রয়েছে পুলিশ, তিন বাহিনী (সেনা, নৌ ও বিমান), বিজিবি ও র‍্যাব।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।’

তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ