• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বিএনপি হতাশ!

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশা প্রকাশ করেছে।

দলটির দাবি, ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে।

না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

আজ গুলশানে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন—এমন গুঞ্জনের মধ্যেই দলগুলোর সঙ্গে বৈঠক হয়।

বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া একসঙ্গে চালানো সম্ভব বলেও মত দেন মোশাররফ।

পরাজিত শক্তি ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ জরুরি বলেও উল্লেখ করেন।

দেশে ফ্যাসিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি নেতা।

ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ