• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

admin
আপডেটঃ : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুমার নদের সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বরদা পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস রোববার সকাল ৮টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও জাফর মিয়ার ছেলে মুবারক হোসেন।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, শনিবার রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বরদা পুরাতন সেতুর উপর এলে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে সাথে উদ্ধার কাজ শুরু করেন।

তিনি আরও বলেন, রোববার ভোরে ক্রেন দিয়ে নদ থেকে ট্রাক উদ্ধারের সময় ট্রাকের চালক সোহেল শেখ ও তার সহযোগী মুবারক হোসেনের মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃতদের দাফনের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ